ইতিহাস গড়তে প্রস্তুত কলকাতা মেট্রো, গঙ্গার নিচ দিয়ে ছুটবে চালকহীন ট্রেন!

হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত গ্রিন লাইনে সফলভাবে সম্পন্ন হয়েছে চালকহীন মেট্রোর পরীক্ষামূলক দৌড়। অত্যাধুনিক সিবিটিসি প্রযুক্তির সাহায্যে গঙ্গার তলদেশের ৫২০ মিটার টানেল মাত্র ৪৫ সেকেন্ডে অতিক্রম করার পরীক্ষাও সফলভাবে সম্পন্ন হয়েছে। কমিশনার অফ রেলওয়ে সেফটির (সিআরএস) নিরাপত্তা পরিদর্শন সফল হওয়ায় এখন এই রুটে যাত্রী পরিষেবার জন্য কেবল চূড়ান্ত ছাড়পত্রের অপেক্ষা রয়েছে।

এই স্বয়ংক্রিয় মেট্রো পরিষেবাটি সেন্ট্রাল পার্কের কন্ট্রোল রুম থেকে রিমোটের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হবে। সিআরএস-এর আনুষ্ঠানিক সবুজ সংকেত মিললেই বাণিজ্যিক যাত্রা শুরু হবে। তবে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে এবং আতঙ্ক দূর করতে আপৎকালীন প্রয়োজনে মেট্রোর কেবিনে চালক উপস্থিত থাকবেন। তাঁর ভূমিকা শুধুমাত্র মেট্রোর দরজা খোলা ও বন্ধ করার প্রক্রিয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *