নিউটাউনে কোটি কোটি টাকার হানা, পুলিশের জালে ৭!
July 14, 2026
নিউটাউনের গেস্ট হাউসে অভিযান: উদ্ধার ২ কোটি ২০ লক্ষ টাকা, আটক ৭
সোমবার গভীর রাতে নিউটাউনের একটি গেস্ট হাউসে গোপন সূত্রে খবর পেয়ে যৌথ অভিযান চালায় বিধাননগর পুলিশের সাইবার অপরাধ দমন শাখা ও গোয়েন্দা বিভাগ। রাতভর চালানো এই তল্লাশি অভিযানে নগদ ২ কোটি ২০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোট ৭ জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, সাইবার প্রতারণার মাধ্যমে উপার্জিত অর্থ ওই গেস্ট হাউসে মজুত রাখা হয়েছিল। প্রাথমিক তদন্তে গোয়েন্দাদের ধারণা, এই বিপুল পরিমাণ অর্থ হাওয়ালার মাধ্যমে পাচারের পরিকল্পনা করা হয়েছিল। বর্তমানে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে অর্থ উপার্জনের উৎস এবং এর পেছনে কোনো বড় চক্র সক্রিয় রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।