২.৩ কোটি লিটার নকল দুধের কারবার, বিষপান করছেন আপনিও!
July 14, 2026
মহারাষ্ট্রের ধারাশিব জেলায় সিন্থেটিক দুধ তৈরির একটি বড় চক্রের পর্দাফাঁস করেছে পুলিশ ও খাদ্য সুরক্ষা দপ্তর। তদন্তে জানা গেছে, গত কয়েক মাসে ২ লক্ষ ৩০ হাজার কেজি নিম্নমানের গুঁড়ো দুধ, ডিটারজেন্ট, পাম অয়েল ও বিভিন্ন রাসায়নিক মিশিয়ে প্রায় ২ কোটি ৩০ লক্ষ লিটার ভেজাল দুধ তৈরি করা হয়েছিল। বাজারমূল্য ৯ কোটি টাকারও বেশি এই বিষাক্ত দুধ রাজ্যটির বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এই ঘটনায় সাতজনের বিরুদ্ধে কঠোর মামলা রুজু করা হলেও অভিযুক্তরা বর্তমানে পলাতক। অপরাধীদের গ্রেপ্তারের জন্য একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। এদিকে, স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন যে, নিয়মিত এই ভেজাল দুধ পানের ফলে লিভার, কিডনি ও পরিপাকতন্ত্রের মারাত্মক ক্ষতি হতে পারে, যা শিশু ও বয়স্কদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।