হরমুজে ইরানি হামলায় মৃত ভারতীয় নাবিক, কড়া তলব দিল্লির!

ওমান উপকূলে হরমুজ প্রণালীতে ইরানের আকস্মিক হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও ছয় ভারতীয়সহ মোট আটজন আহত হয়েছেন। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় ভারত সরকার তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং মঙ্গলবার নয়াদিল্লিতে নিযুক্ত ইরানের ডেপুটি চিফ অফ মিশন মহম্মদ জাভেদ হোসেইনিকে জরুরি তলব করেছে বিদেশমন্ত্রক।

হরমুজ প্রণালীতে আমেরিকার নতুন শুল্ক আরোপের নির্দেশিকার জেরে ইরান ‘মোম্বাসা’ ও ‘আল বাহিয়া’ নামক দুটি জাহাজে এই হামলা চালায় বলে জানা গেছে। এর পাল্টা জবাবে মঙ্গলবার ভোরে আমেরিকা ইরানের ওপর নতুন করে আক্রমণ শুরু করেছে। পশ্চিম এশিয়ায় চলমান এই সংঘাতের জেরে এখন পর্যন্ত ১১ জন ভারতীয় প্রাণ হারিয়েছেন, যা নয়াদিল্লির জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *