আসল তৃণমূল কে? বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে স্পিকারকে তোপ হাইকোর্টের!

তৃণমূলের বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট

কলকাতা: তৃণমূল কংগ্রেসের প্রকৃত সত্তা নির্ধারণ নির্বাচন কমিশনের কাজ হওয়া সত্ত্বেও কোন যুক্তিতে বিধানসভার স্পিকার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে ঘোষণা করলেন, তা নিয়ে প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট। রাজ্যের বিরোধী দলনেতা নির্বাচন সংক্রান্ত এই মামলায় মঙ্গলবার বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি অজয় কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, নির্বাচন কমিশনের চূড়ান্ত সিদ্ধান্তের আগেই স্পিকারের এই পদক্ষেপ বিস্ময়কর। একইসঙ্গে, এই মামলায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর করা অন্তর্বর্তীকালীন নির্দেশের আবেদনটিও খারিজ করে দিয়েছে আদালত।

তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে নিয়োগের সিদ্ধান্তের বিরুদ্ধে বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় এই মামলাটি দায়ের করেন। এর আগে সিঙ্গল বেঞ্চ স্পিকারের সিদ্ধান্তের পক্ষে রায় দিলেও, সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন শোভনদেব। মঙ্গলবার শুনানিতে ঋতব্রতর আইনজীবী একনাথ শিন্ডে মামলার প্রসঙ্গ তুলে দশম তফসিল কার্যকর না হওয়ার সপক্ষে যুক্তি দিলেও আদালত তা গ্রহণ করেনি। মামলার পরবর্তী শুনানি বুধবার ধার্য করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *