ট্রেনের ছাদে উঠে ‘গার্লফ্রেন্ড চাই’ চিৎকার, শিয়ালদহে তুমুল নাটক!
July 15, 2026
মঙ্গলবার সন্ধ্যায় শিয়ালদহ স্টেশনে ডাউন পদাতিক এক্সপ্রেসে এক যুবকের তাণ্ডবে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ওই যুবক চলন্ত ট্রেন থেকে স্টেশনে ঢোকার মুখে ট্রেনের ছাদে উঠে পড়েন এবং প্রেমিকা চলে যাওয়ার দাবি তুলে ওভারহেড বিদ্যুতের তার ছুঁয়ে আত্মহত্যার হুমকি দিতে থাকেন। তার এমন কর্মকাণ্ডে আতঙ্কিত হয়ে পড়েন স্টেশনে উপস্থিত যাত্রীরা।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান আরপিএফ জওয়ান ও রেলের আধিকারিকরা। প্রায় ১৫ মিনিট চেষ্টার পর আরপিএফ জওয়ানরা ট্রেনের ছাদে উঠে যুবককে নিরাপদে নিচে নামিয়ে আনেন। যুবকের ব্যাগ থেকে পাওয়া পরিচয়পত্র অনুযায়ী তিনি আসামের বাসিন্দা। পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই যুবক মানসিকভাবে অসুস্থ। রেলের চিকিৎসকদের প্রাথমিক পরীক্ষার পর তাঁকে চিকিৎসার জন্য এনআরএস হাসপাতালে পাঠানো হয়েছে।