১৮ দিন অনশনে মৃত্যুশয্যায় সোনম ওয়াংচুক, পাশে দাঁড়ানোর আরজি বিশিষ্টদের!

দিল্লিতে আমরণ অনশনে সোনম ওয়াংচুক, শারীরিক অবস্থার দ্রুত অবনতিতে উদ্বেগ

NEET দুর্নীতি ও প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে নয়াদিল্লির যন্তরমন্তরে টানা ১৮ দিন ধরে আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন পরিবেশকর্মী সোনম ওয়াংচুক। দীর্ঘ অনশনের ফলে তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় দেশজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ১৮ দিনে সোনমের ওজন ৮.২ কেজি হ্রাস পেয়েছে, তাঁর রক্তচাপ ১০৭/৭০ এবং রক্তে গ্লুকোজের মাত্রা ৬৭ mg/dL-এ নেমে এসেছে। চিকিৎসকরা সতর্ক করেছেন যে, যেকোনো মুহূর্তে তাঁর হার্ট ফেলিওরের মতো বড় বিপত্তি ঘটতে পারে। এছাড়া অনশনে অংশ নেওয়া AISA কর্মী দীপকের শারীরিক অবনতি হওয়ায় তাঁকে ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোনার ওয়াংচুকের জীবন রক্ষায় অরুন্ধতী রায়, নাসিরুদ্দিন শাহ, রত্না পাঠক শাহ এবং জয়তী ঘোষের মতো বিশিষ্ট ব্যক্তিরা তাঁকে অনশন প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন। তবে সোনম স্পষ্ট জানিয়েছেন যে, সরকার কেন এই বিষয়ে আলোচনায় বসছে না, তা নিয়ে প্রশ্ন তোলাই কাম্য। এদিকে, সরকারের এই নীরবতা ও উদাসীনতা নিয়ে তীব্র সমালোচনা করেছেন প্রবীণ অভিনেত্রী জিনাত আমন। এছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল, অখিলেশ যাদব ও উদ্ধব ঠাকরের মতো বিরোধী নেতারা এই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন এবং এ নিয়ে রাজনৈতিক উত্তাপ বাড়ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *