রথযাত্রার আগেই বড় সুখবর, হু হু করে কমল সোনার দাম!

রথযাত্রার প্রাক্কালে দেশের বাজারে এক ধাক্কায় অনেকটা কমেছে ২২ ও ২৪ ক্যারেট সোনার দাম। বিশ্ববাজারে চলমান অস্থিরতার প্রভাবেই মূল্যবান এই ধাতুর দামে বড় আকারের এই পরিবর্তন এসেছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

১৫ জুলাইয়ের তথ্য অনুযায়ী, কলকাতায় ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ১,৩১,৬০০ টাকা এবং ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ১,৪৩,৫৭০ টাকা। একইভাবে মুম্বই, বেঙ্গালুরু, চেন্নাই, ভুবনেশ্বর ও পুনেতে ২২ ক্যারেট সোনার দর ১,৩১,৬০০ টাকা এবং ২৪ ক্যারেট সোনার দর ১,৪৩,৫৭০ টাকা ধার্য হয়েছে। এছাড়া দিল্লি, জয়পুর, লখনউ ও গুরুগ্রামে ২২ ক্যারেট সোনার দাম ১,৩১,৭৫০ টাকা এবং ২৪ ক্যারেট সোনার দাম ১,৪৩,৭২০ টাকা। আহমেদাবাদ ও পাটনায় ১০ গ্রাম ২২ ক্যারেট সোনা ১,৩১,৬৫০ টাকায় এবং ২৪ ক্যারেট সোনা ১,৪৩,৬২০ টাকায় বিক্রি হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *