পাহাড় প্রশাসনে তোলপাড়, বাতিল জিটিএ-র ২০০ কোটির প্রকল্প!
July 15, 2026
পাহাড় প্রশাসনে স্বচ্ছতা ফেরাতে ও দুর্নীতি রুখতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এই লক্ষ্যে মঙ্গলবার উত্তরকন্যায় এক উচ্চপর্যায়ের সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাজ্যের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক মন্ত্রী বিশাল লামা, সাংসদ রাজু বিস্ত, জিটিএ-র উচ্চপদস্থ সচিব এবং এক্সিকিউটিভ ডিরেক্টর উপস্থিত ছিলেন।
বৈঠকে পাহাড়ের প্রশাসনিক কাজে আমূল পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে বিগত দিনে তৈরি করা ২০০ কোটি টাকার ডিপিআর (DPR) বা প্রকল্পের খসড়া সম্পূর্ণ বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া আসন্ন বর্ষা মৌসুম মোকাবিলায় পাহাড়ের সুরক্ষায় ২৫০ কোটি টাকার একটি নতুন প্রকল্পের প্রস্তাব গ্রহণ করা হয়েছে।