মিড-ডে মিলে বড় চমক, স্কুলপড়ুয়াদের খাবারের বরাদ্দ বাড়াল রাজ্য সরকার!

মিড-ডে মিলের বরাদ্দ বাড়াল রাজ্য সরকার, ১ আগস্ট থেকে কার্যকর ১০ টাকার নতুন হার

রাজ্যের সরকারি ও সরকারি অনুদানপ্রাপ্ত প্রাক-প্রাথমিক ও প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের পুষ্টির মান উন্নয়নের লক্ষ্যে মিড-ডে মিলের দৈনিক বরাদ্দ বাড়ানোর ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বর্তমানে এই খাতে পড়ুয়া প্রতি দৈনিক ৬.৭৮ টাকা বরাদ্দ থাকলেও, তা বাড়িয়ে ১০ টাকা করা হয়েছে। অর্থাৎ প্রতি খাবারে অতিরিক্ত ৩.২২ টাকা বরাদ্দ করা হয়েছে। আগামী ১ আগস্ট ২০২৬ থেকে রাজ্যের সমস্ত প্রাথমিক স্তরের বিদ্যালয়ে এই নতুন বরাদ্দ কার্যকর হবে।

এই প্রকল্পের মূল লক্ষ্য হলো গ্রামীণ ও শহরঞ্চলের দরিদ্র পরিবারের শিশুদের দৈনিক পুষ্টির চাহিদ পূরণ করা এবং খাবারের গুণমান নিশ্চিত করা। বর্ধিত এই বরাদ্দের ফলে পড়ুয়াদের দুপুরের খাবারে প্রোটিন ও ভিটামিনের জোগান বাড়বে বলে আশা করা হচ্ছে। এই নতুন নিয়ম কার্যকর করার জন্য প্রশাসনিক স্তরে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে, যার ফলে ১ আগস্ট থেকে রাজ্যের লক্ষ লক্ষ খুদে পড়ুয়ার দুপুরের খাবারের মেনুতে পরিবর্তন আসতে চলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *