জেলে গিয়েও অভিষেকের নাম! বিস্ফোরক অনুব্রত!

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ত্যাগ করে বুধবার আনুষ্ঠানিকভাবে ঋতব্রত শিবিরের তৃণমূলে যোগ দিয়েছেন বীরভূমের নেতা অনুব্রত মণ্ডল। দলবদলের পরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বিস্ফোরক অভিযোগ তুলে দাবি করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কারণেই তাঁকে জেলে যেতে হয়েছিল এবং অভিষেকের কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে শেষ হয়ে গেছেন। এছাড়া ইঁটভাটা মামলার ভয়ে দলবদলের জল্পনা উড়িয়ে দিয়ে তিনি জানান, এসব ভিত্তিহীন এবং তিনি কোনো কিছুতেই ভয় পান না।

অনুব্রত মণ্ডলের পাশাপাশি দলবদল করেছেন কামারহাটির হেভিওয়েট নেতা মদন মিত্রও। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সুদীর্ঘ সম্পর্ক ছিন্ন করে ঋতব্রত শিবিরের তৃণমূলে যোগ দিয়েছেন। এদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে অনুব্রত দাবি করেন, বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর নেত্রী তাঁকে চারবার ফোন করেছিলেন, যার জবাবে তিনি তৃণমূলের আসন্ন ভরাডুবির বিষয়ে নেত্রীকে আগেই সতর্ক করেছিলেন বলে জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *