সুইগির চমক! এবার মাত্র ১০ মিনিটেই বাড়িতে আসবে রান্নার গ্যাস

খাবার বা মুদিখানার পণ্যের পর এবার থেকে মাত্র ১০ মিনিটে ঘরে পৌঁছে যাবে রান্নার গ্যাস। হিন্দুস্তান পেট্রোলিয়াম (HPCL) এবং সুইগি ইনস্টামার্টের যৌথ উদ্যোগে ভারতে প্রথমবারের মতো চালু হলো ‘অন-ডিমান্ড’ এলপিজি ডেলিভারি পরিষেবা। বর্তমানে বেঙ্গালুরুতে পরীক্ষামূলকভাবে এই সুবিধা চালু করা হয়েছে, যা খুব শিগগিরই দেশের অন্যান্য বড় শহরেও সম্প্রসারিত করা হবে।

এই পরিষেবায় গ্রাহকরা ৫ কেজি এবং ১০ কেজির অত্যাধুনিক ‘এইচপি নব্যা’ (HP Navya) কম্পোজিট সিলিন্ডার অর্ডার করতে পারবেন। কম্পোজিট ফাইবারে তৈরি এই সিলিন্ডারগুলো অত্যন্ত হালকা, মরচেহীন এবং স্বচ্ছ বডিযুক্ত হওয়ায় ভেতরে গ্যাসের পরিমাণ খালি চোখেই বোঝা সম্ভব। নতুন এই পরিষেবার ক্ষেত্রে আগে থেকে কোনো ডমেস্টিক এলপিজি কানেকশন থাকার প্রয়োজন নেই; প্রথমবার অর্ডার করলেই তা নতুন কানেকশন হিসেবে বিবেচিত হবে। নিরাপত্তার খাতিরে সুইগির সাধারণ ডেলিভারি সহযোগীদের পরিবর্তে এইচপিসিএল-এর বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীরাই এই সিলিন্ডার গ্রাহকদের বাড়িতে পৌঁছে দেবেন। মূলত ব্যাচেলর, পড়ুয়া, চাকুরিজীবী এবং ছোট পরিবারের কথা মাথায় রেখেই এই পরিষেবা আনা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *