ভাঙনের মুখেও হুঙ্কার, রিকশায় দাঁড়িয়েই লড়বেন মমতা!

দলীয় ভাঙন ও একের পর এক নেতার দলত্যাগের মুখে দাঁড়িয়ে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক লাইভ বার্তায় তিনি স্পষ্ট করেছেন যে, প্রতিকূল পরিস্থিতিতেও তিনি পিছু হটছেন না। তিনি জানিয়েছেন, ১৯৯৬, ১৯৯৮ বা ২০০৪ সালের মতো ২০২৬ সালেও তিনি একাই লড়াই করতে প্রস্তুত এবং দলের নিচুতলার কর্মী ও বুথ সভাপতিরাই তাঁর মূল শক্তি।

দলত্যাগী নেতাদের তীব্র সমালোচনা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, দল ছাড়ার পেছনে অনেকেরই নিজস্ব কারণ বা ‘লাগেজ-ব্যাগেজ’ রয়েছে, যার জন্য তিনি মানুষের কাছে ক্ষমা চেয়েছেন। একই সঙ্গে আসন্ন ২১শে জুলাইয়ের শহীদ স্মরণ সভা নিয়ে তিনি বলেন, কোনো বাধা সৃষ্টির চেষ্টা সত্ত্বেও ওই সভা হবেই। প্রয়োজনে খালি গলায় বা রিকশায় দাঁড়িয়েও তিনি মানুষের উদ্দেশে বার্তা দেবেন বলে জানিয়েছেন। বর্তমানে লোকসভায় ৮ জন ও রাজ্যসভায় ১০ জন সাংসদকে পাশে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ‘একলা চলো’ নীতি বাংলার রাজনীতির নতুন মোড় ঘোরাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *