প্রচারের আড়ালে মর্মান্তিক মৃত্যুফাঁদ, বিনা চিকিৎসায় হাত হারাল অবুঝ শিশু!

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘সেবাশ্রয়’ শিবিরের বিরুদ্ধে চিকিৎসার নামে মিথ্যা আশ্বাস ও অবহেলার গুরুতর অভিযোগ উঠেছে। বিষ্ণুপুরের বোরহানপুর গ্রামের চিত্তরঞ্জন ও রুমা মান্নার আড়াই বছরের শিশুকন্যা কৃতি মান্নার সঠিক সময়ে চিকিৎসা না হওয়ায় তার ডান হাত কেটে বাদ দিতে হয়েছে। পরিবারের দাবি, গত ২৪ জানুয়ারি পৈলানের সেবাশ্রয় শিবিরে সাহায্যের আবেদন জানালে অভিষেক বন্দ্যোপাধ্যায় শিশুটির চিকিৎসা ও পড়াশোনার দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছিলেন। এমনকি শিশুটির ছবি প্রচারের কাজেও ব্যবহার করা হয়।

পরিবারের অভিযোগ, প্রতিশ্রুতির পর ছয় মাস অতিক্রান্ত হলেও কোনো চিকিৎসার ব্যবস্থা করা হয়নি। ফলে শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং সংক্রমণের কারণে বেঙ্গালুরুর একটি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তার হাত কেটে বাদ দিতে হয়। প্রচারের উদ্দেশ্যে মেয়েকে ব্যবহারের অভিযোগ তুলে পরিবারটি ক্ষোভ প্রকাশ করেছে এবং দোষীদের শাস্তির দাবিতে আইনের দ্বারস্থ হয়েছে। উল্লেখ্য, এর আগেও এই শিবিরের বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগ উঠেছে এবং বর্তমানে রাজ্য স্বাস্থ্য দফতর বিষয়টির তদন্ত করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *