কলেজ স্কোয়্যার তো দূর, কোনও দুর্গাপুজোর সভাপতিই হচ্ছেন না শমীক!

দুর্গাপুজো কমিটির পদে থাকবেন না শমীক ভট্টাচার্য, রাজনৈতিক নেতাদের উদ্দেশে বার্তা

কলকাতা: আসন্ন দুর্গাপুজোকে কেন্দ্র করে রাজ্যের কোনো পুজো কমিটির সভাপতি বা পরিচালনার দায়িত্বে না থাকার ঘোষণা করেছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি স্পষ্ট জানিয়েছেন, কলেজ স্কোয়ারসহ রাজ্যের কোনো পুজো কমিটির সঙ্গেই তিনি যুক্ত থাকবেন না। শমীক ভট্টাচার্য মনে করেন, দুর্গাপুজো একটি সর্বজনীন উৎসব এবং এটি কোনো রাজনৈতিক দলের ব্যক্তিগত সম্পত্তি নয়। পুজো কমিটিগুলোর নিজস্ব স্বাধীনতা ও স্বতন্ত্রতা বজায় রাখাকেই তিনি অগ্রাধিকার দিচ্ছেন।

রাজনৈতিক নেতাদের পুজো কমিটির দায়িত্ব নেওয়ার প্রবণতারও ঘোর বিরোধী শমীক ভট্টাচার্য। তিনি জানিয়েছেন, কোনো বিধায়ক বা মন্ত্রী ব্যক্তিগতভাবে নিজ এলাকার পুজোয় যুক্ত থাকতেই পারেন, তবে রাজনৈতিক ব্যক্তিদের এভাবে একের পর এক পুজো কমিটির দায়িত্ব নিজেদের হাতে তুলে নেওয়া উচিত নয়। তাঁর মতে, এই ধরনের সংস্কৃতি পুজো কমিটির স্বকীয়তা নষ্ট করে। তাই বিধায়ক ও সাংসদসহ রাজনৈতিক নেতাদের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার বার্তা দিয়েছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *