মোদী-শুভেন্দুর প্রশংসায় রচনা, যে স্বপ্নের পূর্ণতা নিয়ে প্রশ্ন!

২১ জুলাইয়ের শহিদ সমাবেশের প্রাক্কালে হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে রাজ্য রাজনীতিতে জল্পনা তৈরি হয়েছে। বুধবার হুগলির রবীন্দ্র ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে নিজের রাজনৈতিক হতাশা ব্যক্ত করে তিনি বলেন, যে স্বপ্ন নিয়ে তিনি রাজনীতিতে এসেছিলেন, পরিস্থিতির কারণে তা পূরণ হয়নি। তাঁর এই মন্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই তৃণমূল কংগ্রেসের অন্দরে অস্বস্তি দেখা দিয়েছে।

দলীয় মঞ্চ ও অনুষ্ঠানের উপস্থিতিতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করেছেন তৃণমূল সাংসদ। রচনার এহেন অবস্থান ও রাজনৈতিক দলবদলের গুঞ্জনের প্রেক্ষিতে তৃণমূলের স্থানীয় নেতাদের একাংশ তাঁর দলত্যাগ প্রায় নিশ্চিত বলেই মনে করছেন। যদিও তিনি এখনও আনুষ্ঠানিকভাবে কোনো রাজনৈতিক দল ছাড়ার বা নতুন কোনো দলে যোগদানের ঘোষণা দেননি, তবে তাঁর এই মন্তব্যকে তৃণমূলের জন্য বড় ধাক্কা এবং পরবর্তী রাজনৈতিক পদক্ষেপের ইঙ্গিত হিসেবেই দেখছেন পর্যবেক্ষকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *