স্বপ্ন চুরি হচ্ছে তরুণদের, প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে গর্জে উঠবেন রাহুল!

দেশজুড়ে প্রশ্নপত্র ফাঁস বিতর্কের জেরে উত্তপ্ত উত্তরাখণ্ডের রাজনীতিতে যোগ দিতে আগামীকাল ১৭ জুলাই দেরাদুনে আসছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। দেরাদুনের বান্নু স্কুল গ্রাউন্ডে আয়োজিত কংগ্রেসের মেগা কর্মসূচি ‘ছাত্রোঁ কি গুঞ্জ’ বা ‘ছাত্রদের গর্জন’-এ যোগ দেবেন তিনি। এই কর্মসূচিতে তিনি বিজেপি সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হবেন বলে জানা গেছে।

শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাহুল গান্ধী একে ‘স্বপ্ন চুরি’ হিসেবে অভিহিত করেছেন। উত্তরাখণ্ডের সাবঅর্ডিনেট সার্ভিসেস সিলেকশন কমিশনের (UKSSSC) নিয়োগ দুর্নীতি নিয়ে সরব হয়ে তিনি দাবি করেছেন, মেধার বদলে টাকার বিনিময়ে সরকারি পদ বিক্রি করা হচ্ছে। কংগ্রেসের দাবি অনুযায়ী, এই কর্মসূচিতে অংশ নিতে মঙ্গলবার দুপুর পর্যন্ত ‘chhatronkigoonj.in’ ওয়েবসাইটে ২ লক্ষ ৫৪ হাজারেরও বেশি শিক্ষার্থী নিবন্ধন করেছেন। শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে তিনি শিক্ষা ব্যবস্থা সংস্কারের ডাক দিয়েছেন এবং ভবিষ্যৎ নিলাম হতে না দেওয়ার বার্তা দিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *