একই সংস্থাকে বারবার কাজের বরাত নয়, কড়া নির্দেশ জারি!

সরকারি কাজের বরাত দেওয়ার প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক করতে কড়া পদক্ষেপ করল রাজ্য সরকার। বুধবার মুখ্যসচিব মনোজ আগারওয়ালের জারি করা নতুন নির্দেশিকায় স্পষ্ট করা হয়েছে যে, এখন থেকে সরকারি দফতরগুলি আর একই সংস্থাকে বারবার কাজের বরাত দিতে পারবে না। টেন্ডার প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন এই নির্দেশিকা অনুযায়ী, কোনো সংস্থার সঙ্গে চলমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার অন্তত তিন মাস আগে নতুন করে টেন্ডার আহ্বান করতে হবে। কোনো অবস্থাতেই পুরনো চুক্তির মেয়াদ বৃদ্ধি বা পুনর্নবীকরণের প্রস্তাব গ্রহণ করা হবে না। এছাড়া এই নিয়ম লঙ্ঘন করে কোনো অযথা বিলম্ব বা চুক্তির মেয়াদ বাড়ালে, তা সরাসরি রাজ্যের অর্থনৈতিক বিধির লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং সংশ্লিষ্টদের শাস্তির মুখে পড়তে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *