নবম শ্রেণিতে হঠাৎ তৃতীয় ভাষা কেন, সুপ্রিম কোর্টের প্রশ্নে দানা বাঁধল বিতর্ক!

নবম শ্রেণিতে নতুন করে তৃতীয় ভাষা চালু করার সিদ্ধান্তে পড়ুয়াদের ওপর পড়াশোনার অহেতুক চাপ বাড়বে বলে মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট। তামিলনাড়ু সরকারের করা একটি মামলার শুনানিতে বিচারপতি বি ভি নাগারত্না স্পষ্ট জানান, দশম শ্রেণির বোর্ড পরীক্ষার ঠিক আগে নবম শ্রেণিতে নতুন একটি ভাষা চাপিয়ে দেওয়া যুক্তিযুক্ত নয়। আদালতের মতে, তৃতীয় ভাষা শিক্ষা ষষ্ঠ শ্রেণি থেকেই শুরু করা উচিত, যাতে বোর্ড পরীক্ষার আগে শিক্ষার্থীদের ওপর বাড়তি চাপ না পড়ে।

জাতীয় শিক্ষানীতির প্রসঙ্গ টেনে আদালত জানিয়েছে, রাজ্যের ভাষা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় একটি ভাষা থাকার কথা থাকলেও তা বাধ্যতামূলকভাবে ‘হিন্দি’ হতেই হবে এমন কোনো শর্ত নেই। এছাড়া তামিলনাড়ু সরকারকে পরামর্শ দিয়ে আদালত বলেছে, কেন্দ্রীয় শিক্ষা নীতি বলেই কেন্দ্রীয় স্কুলগুলিকে বাধা দেওয়া সঠিক মানসিকতা নয়। সেই সঙ্গে আদালত প্রশ্ন তুলেছে, যদি হিন্দি না পড়ানো হয়, তবে তৃতীয় ভাষা হিসেবে সংস্কৃত বা অন্য ভাষা গ্রহণে বাধা কোথায়। আগামী ১১ আগস্ট এই মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *