পুজোর প্রসাদ কেন মাটিতে ফেলা হয় পুরীর রথযাত্রায়!

পুরীর রথযাত্রার সমাপনপর্বে পালিত হয় ‘অধরপনা’ নামক এক বিশেষ আচার, যেখানে দেববিগ্রহের জন্য তৈরি প্রসাদের কলস রথের ওপরই ভেঙে ফেলা হয়। এই রীতি অনুযায়ী, ছানা, দুধ, চিনি, কলা ও সুগন্ধি মশলায় তৈরি শরবত তিনটি বিশাল মাটির পাত্রে ভরে রথের ওপর দেবতাদের ঠোঁটের কাছে নিবেদন করা হয়। শাস্ত্রীয় নিয়ম মেনে দেবতার ঠোঁট স্পর্শ করার পর সেই পাত্রগুলো রথের ওপরই ভেঙে ফেলা হয়, যা পুরীর জগন্নাথ ধামের একমাত্র মহাপ্রসাদ যা ভক্ত বা সেবাইতরা গ্রহণ করতে পারেন না।

লোকবিশ্বাস অনুযায়ী, এই বিশেষ প্রসাদ জীবিত মানুষদের জন্য নয়। রথযাত্রার সময় পুরীতে উপস্থিত অদৃশ্য শক্তি, পূর্বপুরুষ ও অতৃপ্ত আত্মাদের তৃষ্ণা মেটানোর উদ্দেশ্যেই মহাপ্রভু এই প্রসাদ রথের ওপর বিলিয়ে দেন। এই প্রসাদ মাটিতে পড়ার পর তার আধ্যাত্মিক গুণের প্রভাবে মোক্ষবঞ্চিত আত্মারা শান্তি ও তৃপ্তি লাভ করেন বলে মনে করা হয়। এছাড়া রথের কাঠ ও আশেপাশের নেতিবাচক শক্তি বা পার্শ্বদেবতাদের তুষ্ট করার জন্যও এই প্রাচীন রীতি পালন করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *