ব্ল্যাকমেল! হোটেলে বন্ধু সেজে তরুণীর চরম সর্বনাশ, কী ঘটাল শেষে?
সোশ্যাল মিডিয়ায় পরিচয়ের সুযোগ নিয়ে দীর্ঘ সাত বছর ধরে এক তরুণীকে ধর্ষণ ও ব্ল্যাকমেল করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। অভিযোগকারিণীর দাবি, ২০২১ সাল থেকে বেড়াতে যাওয়ার নাম করে তাঁকে বিভিন্ন হোটেলে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করা হতো এবং সেই অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও গোপন ক্যামেরা দিয়ে ধারণ করে রাখা হতো। সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে নিয়মিত ব্ল্যাকমেল ও প্রাণনাশের হুমকি দেওয়া হতো বলে অভিযোগ। সম্প্রতি জোকার একটি হোটেলে ওই তরুণীকে নিয়ে গিয়ে রাতভর পাশবিক নির্যাতন চালানো হয় এবং তাঁকে নগ্ন অবস্থায় হোটেলের বারান্দায় দাঁড় করিয়ে রাখা হয়।
নির্যাতিতা কোনোমতে হোটেল থেকে পালিয়ে বাড়িতে ফিরে পরিবারকে বিষয়টি জানান। পরিবারের সহায়তায় প্রথমে মেটিয়াবুরুজ থানায় জিরো এফআইআর দায়ের করা হয়। পরবর্তীতে ঘটনার সূত্রপাত ওই যুবকের বাড়ি বাঁশদ্রোণীর ব্রহ্মপুর এলাকা হওয়ায় মামলাটি বাঁশদ্রোণী থানায় হস্তান্তর করা হয়। বর্তমানে বাঁশদ্রোণী থানার পুলিশ অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে এবং উপযুক্ত প্রমাণের খোঁজে তল্লাশি চালাচ্ছে। তবে এই ঘটনায় অভিযুক্ত যুবককে এখনও পর্যন্ত গ্রেফতার করা যায়নি।