কলেজ স্কোয়ারে কাদের হুঁশিয়ারি দিলেন শমীক!

কলকাতার কলেজ স্কোয়ারের খুঁটিপুজোয় অংশ নিয়ে দুর্গাপুজো কমিটিতে রাজনৈতিক হস্তক্ষেপ এবং ‘পুজো দখল’-এর প্রবণতার তীব্র সমালোচনা করলেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। বৃহস্পতিবার তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, রাজনৈতিক দাপট দেখিয়ে দুর্গাপুজো দখল করা বা এর ওপর প্রভাব বিস্তার করা কোনোভাবেই কাম্য নয়। পুজোকে রাজনীতির সম্পূর্ণ ঊর্ধ্বে রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, থিম বা জাঁকজমকের চেয়েও প্রথা ও রীতিনীতিই পুজোর আসল ভিত্তি।

শমীক ভট্টাচার্য জানান, তিনি নিজে কোনো পুজো কমিটির পদে থাকতে চান না, যাতে নিরপেক্ষ অবস্থান বজায় রেখে কথা বলা সম্ভব হয়। তিনি আরও বলেন, রাজ্যের বিধায়করা চাইলে স্বাভাবিক প্রক্রিয়ায় এলাকার পুজোর সঙ্গে যুক্ত হতে পারেন, কিন্তু কোনোভাবেই পুজো কমিটিকে রাজনৈতিক চাপের মুখে ফেলা যাবে না। এছাড়া, কোনো বিধায়কের বিরুদ্ধে জোরজুলুমের অভিযোগ থাকলে তা সরাসরি তাঁকে জানানোর জন্য উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। উৎসবের মরশুমে এ বছর রাজ্যের দুর্গাপুজো নির্বিঘ্নে সম্পন্ন হবে বলেও তিনি আশা প্রকাশ করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *