তারকেশ্বরে আকাশ থেকে পুষ্পবৃষ্টি! পুণ্যার্থীদের জন্য এল দারুণ সুখবর

তারকেশ্বরসহ তিন তীর্থক্ষেত্রে বিশেষ উদ্যোগ রাজ্য সরকারের, শ্রাবণী মেলায় ভক্তদের জন্য একগুচ্ছ পরিষেবা

শ্রাবণী মেলা উপলক্ষে পুণ্যার্থীদের সুরক্ষা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে তারকেশ্বর, জল্পেশ ও জয়ন্তী মন্দিরকে ঘিরে বিশেষ সরকারি প্রকল্পের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সোমবার নবান্নে এক সাংবাদিক সম্মেলনে জানানো হয়, প্রতি বছর শ্রাবণ মাসে দূর-দূরান্ত থেকে আসা পুণ্যার্থীদের যাত্রাপথ নিরাপদ করতে রাজ্য প্রশাসন বাড়তি নজর দিয়েছে। মঙ্গলবার মুখ্যমন্ত্রী নিজে তারকেশ্বর ধাম পরিদর্শন করে সমস্ত ব্যবস্থাপনা খতিয়ে দেখবেন।

এবারের মেলায় ভক্তদের সুবিধার জন্য প্রশাসনের নেওয়া বিভিন্ন পদক্ষেপের মধ্যে রয়েছে মন্দির চত্বরের উন্নয়ন ও সৌন্দর্যায়ন, যার জন্য রাজ্য সরকার বিশেষ অর্থ বরাদ্দ করেছে। এছাড়া পুণ্যার্থীদের দীর্ঘ যাত্রাপথে পর্যাপ্ত পানীয় জল সরবরাহ এবং জরুরি চিকিৎসার জন্য ভ্রাম্যমাণ মেডিক্যাল টিম মোতায়েন করা হবে। বিশেষ আকর্ষণ হিসেবে তারকেশ্বর মন্দিরে আসা ভক্তদের স্বাগত জানাতে কপ্টার থেকে পুষ্পবৃষ্টির ব্যবস্থাও করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *