সরকারি অফিসারদের জেলার পোস্টিং নিয়ে বড় সিদ্ধান্ত, জারি হলো কড়া বদলি নীতি!

রাজ্য প্রশাসনে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে বড়সড় রদবদল আনল নবান্ন। সোমবার রাজ্য সরকারের কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার (P&AR) দফতর সরকারি ফিল্ড অফিসারদের জন্য একটি নতুন এবং কঠোর বদলি নীতি জারি করেছে। নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে সরকারি আধিকারিকদের নিজের জেলায় পোস্টিং দেওয়া হবে না, তবে চাকরির শেষ দু’বছর মানবিক কারণে নিজের জেলায় ফেরার সুযোগ রাখা হয়েছে।

নতুন এই নীতি অনুযায়ী, একই পদে কোনো আধিকারিক তিন বছর পূর্ণ করলেই তাঁর বদলির প্রক্রিয়া শুরু হবে এবং কোনোভাবেই চার বছরের বেশি একই পদে থাকা যাবে না। এছাড়া রাজস্ব আদায়ের মতো সংবেদনশীল পদগুলিতে সর্বোচ্চ তিন বছরের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, যার মধ্যে দুই বছর পর থেকেই বদলি প্রক্রিয়া কার্যকর হবে। তবে শারীরিক অসুবিধা বা জরুরি পারিবারিক পরিস্থিতির ক্ষেত্রে প্রশাসনিক প্রয়োজনে কর্মীবর্গ দফতর এই নীতিতে কিছুটা শিথিলতা দেখাতে পারবে। দীর্ঘ সময় এক পদে থাকলে স্থানীয় স্তরে প্রভাব তৈরির সম্ভাবনা ও কাজের গতি কমে যাওয়ার মতো বিষয়গুলো রুখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে নবান্ন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *