ধেয়ে আসছে নিম্নচাপ, আজ কি ভাসবে আপনার জেলা?

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি শক্তিশালী হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় আজ ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী ১৯ জুলাই পর্যন্ত রাজ্যজুড়ে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকতে পারে। আজকের আবহাওয়া পরিস্থিতির প্রেক্ষিতে বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে এবং দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতা, হাওড়া ও দুই ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ১৯ ও ২০ জুলাই নাগাদ নিম্নচাপটি উত্তরবঙ্গের দিকে সরে যাবে, যার ফলে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাহাড়ি এলাকায় ধস ও নদীর জলস্তর বৃদ্ধির সম্ভাবনা থাকায় স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের সতর্ক থাকতে বলা হয়েছে। এছাড়া সমুদ্রে বিরূপ পরিস্থিতির কারণে শনিবার সকাল পর্যন্ত পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *