আবারও ফিরছে করোনা, বাড়ছে উদ্বেগ!

অন্ধ্রপ্রদেশে নতুন করে কোভিড-১৯ সংক্রমণ ছড়িয়ে পড়ায় দেশজুড়ে আতঙ্ক তৈরি হয়েছে। গত ২৬ জুন থেকে ১৬ জুলাই পর্যন্ত রাজ্যের বিভিন্ন এলাকা থেকে মোট ১২ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে, যাদের মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাডাপার রাজীব গান্ধী ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (RIMS) হাসপাতালে বিশেষ আইসোলেশন ওয়ার্ড চালু করেছে রাজ্য প্রশাসন।

রাজ্য স্বাস্থ্য কমিশনার জি. ভীরাপান্ডিয়ান জানিয়েছেন, মৃতদের মধ্যে ৩ জন কাডাপা এবং ১ জন কাকিনাদার বাসিন্দা ছিলেন। তবে মৃত ব্যক্তিরা আগে থেকেই উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং কিডনি জটিলতাসহ বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, বর্তমানে আক্রান্তদের মধ্যে ৩ জন হোম আইসোলেশনে এবং ২ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, অন্যদিকে ৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। সংক্রমণ মোকাবিলায় রাজ্য স্বাস্থ্য দফতর পুরো পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *