মমতার হাত ছাড়লেন কোয়েল! ইস্তফা দিতেই ‘স্বার্থপর’ পোস্টারে তোপ মহুয়ার
রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন কোয়েল মল্লিক, তোপ মহুয়া মৈত্রের
রথযাত্রার পুণ্য তিথিতে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন টলিউড অভিনেত্রী রুক্মিণী মল্লিক ওরফে কোয়েল মল্লিক। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণণের হাতে নিজের পদত্যাগপত্র তুলে দিয়েছেন তিনি। এর আগে গত মাসে সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশ চিক বরাইক রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ায় এবং কোয়েলের এই পদত্যাগের জেরে রাজ্যসভায় তৃণমূলের সাংসদ সংখ্যা ১৩ থেকে কমে ৯-এ দাঁড়িয়েছে।
কোয়েল মল্লিকের দলত্যাগের পর তাঁকে উদ্দেশ্য করে আক্রমণ শানিয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। অভিনেত্রীর সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘স্বার্থপর’-এর পোস্টারকে হাতিয়ার করে সরাসরি নাম না নিয়েই মহুয়া তাঁকে ‘স্বার্থপর’ বলে বিদ্রূপ করেছেন। উল্লেখ্য, নদিয়ার কৃষ্ণগঞ্জে ‘ডিম ছোড়া’র ঘটনা এবং অন্য একটি সম্প্রদায়ের মহিলাদের অপমান করার অভিযোগসহ একাধিক বিতর্কের জেরে মহুয়া মৈত্র নিজেও বর্তমানে সংবাদ শিরোনামে রয়েছেন।