নিয়োগের পর এবার ভুয়ো সার্টিফিকেট চক্র! ফের বড় আইনি বিপাকে অভিষেক?

তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আন্তঃরাজ্য ভুয়ো শিক্ষাগত শংসাপত্র চক্র চালানোর অভিযোগ উঠেছে। শুক্রবার বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি জীবনতলা থানায় তৃণমূল নেতা শওকত মোল্লাসহ মোট সাতজনের বিরুদ্ধে এই মর্মে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগকারী বিজেপি নেতার দাবি, শওকত মোল্লার শিক্ষাগত যোগ্যতার হলফনামায় অসঙ্গতি রয়েছে এবং তাঁর সংগৃহীত বিভিন্ন শংসাপত্র অন্য রাজ্যের সংস্থার নামে ইস্যু করা হয়েছে।

অভিযুক্তদের তালিকায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ও শওকত মোল্লা ছাড়াও সুমিত রায় ও অয়ন ঘোষ দস্তিদারসহ আরও কয়েকজনের নাম রয়েছে। জীবনতলা থানার পুলিশ অভিযোগপত্রটি গ্রহণ করে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে। তবে এই অভিযোগের বিষয়ে তৃণমূল কংগ্রেস বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *