বাংলা সহায়তা কেন্দ্র থেকেই অনুপ্রবেশকারীদের আধার ও ভোটার কার্ড? তোলপাড় রাজ্য!

বাংলা সহায়তা কেন্দ্রে অনুপ্রবেশকারীদের নথি তৈরির অভিযোগ তুললেন মন্ত্রী দিলীপ ঘোষ

কলকাতা: রাজ্যের ‘বাংলা সহায়তা কেন্দ্র’ (BSK)-গুলির মাধ্যমে অনুপ্রবেশকারীদের জন্য ভোটার ও আধার কার্ডের মতো গুরুত্বপূর্ণ সরকারি নথি তৈরি করে দেওয়া হচ্ছে বলে বিস্ফোরক অভিযোগ তুলেছেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। শুক্রবার কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে কমন সার্ভিস সেন্টারের ১৭তম বার্ষিক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি দাবি করেন, এই কেন্দ্রগুলো ব্যবহার করে অনুপ্রবেশকারীরা সরকারি পরিচয়পত্র হাতিয়ে নিয়েছে, যাদের মধ্যে অনেকে দেশবিরোধী ও সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত। মন্ত্রী আরও জানান, ইতিমধ্যেই রাজ্যের ভোটার তালিকা থেকে প্রায় ৯১ লক্ষ ভুয়ো নাম বাদ দেওয়া হয়েছে, যারা এতদিন নাগরিক না হয়েও বিভিন্ন সরকারি সুবিধা ভোগ করছিল।

লক্ষ্মীর ভাণ্ডার, আবাস যোজনা ও ১০০ দিনের কাজের মতো প্রকল্পের সুবিধা এই ভুয়ো নথির মাধ্যমেই বেআইনিভাবে নেওয়া হচ্ছিল বলে অভিযোগ করেন দিলীপ ঘোষ, যার ফলে প্রকৃত উপভোক্তারা বঞ্চিত হচ্ছেন। এই অনিয়ম রুখতে তিনি বাংলা সহায়তা কেন্দ্রগুলোর কাজের স্বচ্ছ তদন্ত, কেন্দ্রগুলোর নতুন করে বাছাই এবং পুরো প্রক্রিয়াটিকে কমন সার্ভিস সেন্টারের (CSC) সঙ্গে যুক্ত করার দাবি জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *