আলফা-য় বিধ্বংসী আলিয়া, মারকাটারি লুকের পেছনের হাড়ভাঙা খাটুনি দেখে চমকে যাবেন!

‘আলফা’ সিনেমায় ‘সীতা’ চরিত্রে অভিনয় করতে গিয়ে সম্পূর্ণ ভিন্নরূপে ধরা দিয়েছেন আলিয়া ভাট। গ্ল্যামারাস ইমেজের বাইরে গিয়ে এই ছবিতে তাকে বিধ্বংসী অ্যাকশন দৃশ্যে দেখা গেছে। পর্দায় এই চ্যালেঞ্জিং লুকে নিজেকে প্রস্তুত করতে অভিনেত্রী কঠোর পরিশ্রম, তীব্র জেদ ও সুশৃঙ্খল জীবনযাত্রার সাহায্য নিয়েছেন।

আলিয়া ভাট প্রতিদিন ১০-১২ ঘণ্টা শুটিংয়ের পরেও ফিটনেস ট্রেইনার করণ সাহনির তত্ত্বাবধানে নিয়মিত ১ থেকে দেড় ঘণ্টার ‘হাই-ইনটেনসিটি স্ট্রেন্থ ট্রেনিং’ এবং স্ট্যামিনা বাড়াতে এক ঘণ্টা নাচ অনুশীলন করেছেন। এছাড়া পেশি সুগঠিত করতে তিনি প্রতিদিন ১০০ থেকে ১২৫ গ্রাম প্রোটিনসহ নির্দিষ্ট সময়ে চারবেলা সুষম খাবার গ্রহণ করেছেন। শারীরিক সক্ষমতা ধরে ও পেশির ক্লান্তি দূর করতে তিনি নিয়মিত ‘আইস বাথ’ ও ‘ক্রায়োথেরাপি’ নিয়েছেন এবং প্রতিদিন সাত থেকে সাড়ে সাত ঘণ্টা পর্যাপ্ত ঘুম নিশ্চিত করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *