এবার আর সবাই পাবে না পুজোর অনুদান! বড় ক্লাবগুলিকে নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রথযাত্রা শেষ হতেই রাজ্যে দুর্গাপুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে। এর মধ্যেই পুজো কমিটিগুলোর জন্য সরকারি অনুদান নিয়ে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে খবর, গত বছর প্রতিটি পুজো কমিটিকে ১ লক্ষ ১০ হাজার টাকা অনুদান দেওয়া হলেও, এবারের পুজোয় সেই অঙ্ক বেড়ে ১ লক্ষ ২০ হাজার টাকা বা তার বেশি হতে পারে। তবে এই অনুদান বণ্টনের ক্ষেত্রে নীতিগত রদবদলের সম্ভাবনা রয়েছে, যেখানে বিশাল বাজেটের বা আর্থিকভাবে স্বচ্ছল ক্লাবগুলোকে অনুদানের তালিকা থেকে বাদ দেওয়ার কথা ভাবছে রাজ্য সরকার।

আর্থিকভাবে দুর্বল ছোট ও মাঝারি পুজো কমিটিগুলোর পাশে দাঁড়ানোই সরকারের মূল লক্ষ্য বলে জানা গেছে। উল্লেখ্য, ২০১৮ সালে ১০ হাজার টাকা দিয়ে শুরু হওয়া এই অনুদান ধারাবাহিকভাবে বেড়ে গত বছর ৪৫ হাজার পুজো কমিটিকে দেওয়া হয়েছিল, যার ফলে সরকারি কোষাগার থেকে প্রায় ৪৯৫ কোটি টাকা ব্যয় হয়েছে। এখন নতুন নিয়মে কোন ক্লাব অনুদান পাবে এবং চূড়ান্ত অর্থের পরিমাণ কত হবে, তা জানতে নবান্নের সরকারি বিজ্ঞপ্তির অপেক্ষায় রয়েছেন রাজ্যের পুজো উদ্যোক্তারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *