ছেলের চিতায় আগুন, ১৭ দিনের মাথায় হারালেন বাবাকেও! পুনের কেতন হত্যায় দ্রুত বিচারের দাবি

পুনের রিয়েল এস্টেট ব্যবসায়ী কেতন আগরওয়াল হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই পরিবারে নেমে এল আরও এক শোকের ছায়া। ছেলের মৃত্যুর মাত্র ১৭ দিনের মাথায় শোক সহ্য করতে না পেরে প্রয়াত হলেন কেতনের দাদু। পরপর এই দুই মৃত্যুতে ভেঙে পড়া পরিবারের পক্ষ থেকে দোষীদের দ্রুত ও নিরপেক্ষ বিচারের দাবিতে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কাছে চিঠি দেওয়া হয়েছে। কেতনের বাবা বিশাল আগরওয়াল অভিযুক্তদের ফাস্ট-ট্র্যাক আদালতে বিচার করার আবেদন জানিয়েছেন।

গত ১৮ জুন পুনের লোহাগড় দুর্গে ট্রেকিং করতে গিয়ে খাদে পড়ে মৃত্যু হয় ২৪ বছর বয়সী কেতনের। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, এটি দুর্ঘটনা নয়; বরং কেতনের বাগদত্তা সিয়া গোয়েলের সঙ্গে তাঁর প্রেমিক চেতন চৌধুরীর পরিকল্পিত খুন ছিল। এই ঘটনায় গত ২৩ জুন অভিযুক্তদের গ্রেফতার করা হয় এবং তারা বর্তমানে পুনের ইয়েরওয়াড়া জেলে বন্দি রয়েছে। এদিকে, কেতনের বাবা এই বিয়ের মধ্যস্থতাকারী নরেন্দ্র ও রেনু মিত্তলকেও নিরপেক্ষভাবে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *