৩৫ কোটির ভোলবদল! আকাশছোঁয়া আধুনিকতায় সেজে উঠল বাংলার এই রেলস্টেশন

কেন্দ্র সরকারের ‘অমৃত ভারত’ প্রকল্পের আওতায় আধুনিক রূপ পেল উত্তরবঙ্গের জলপাইগুড়ি রোড রেল স্টেশন। প্রায় ৩৫ কোটি টাকা ব্যয়ে ঢেলে সাজানো এই স্টেশনের আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে আজ শুক্রবার বিকেলে, প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর হাত ধরে। রাজকীয় নকশা ও আন্তর্জাতিক মানের অবকাঠামোয় নির্মিত নতুন এই স্টেশনটি এখন অনেকটা বিমানবন্দরের আদলে সেজে উঠেছে।

স্টেশনটিতে যাত্রীদের সুবিধার্থে একাধিক বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে, যার মধ্যে রয়েছে আধুনিক ওয়েটিং রুম, ক্যাফেটেরিয়া, মডিউলার শৌচাগার, প্রশস্ত প্রবেশদ্বার এবং উন্নত পার্কিং ব্যবস্থা। এছাড়া প্রযুক্তিনির্ভর যাত্রী পরিষেবার জন্য ১২ মিটার চওড়া ফুটওভার ব্রিজ, ডিজিটাল ডিসপ্লে বোর্ড ও আধুনিক টিকিট কাউন্টার বসানো হয়েছে। বিশেষভাবে সক্ষম যাত্রীদের জন্য লিফট, র‍্যাম্প ও ট্যাকটাইল পথের পাশাপাশি শিশুদের জন্য আলাদা স্পেসের ব্যবস্থাও রাখা হয়েছে। পশ্চিমবঙ্গের ৯৮টি ‘অমৃত ভারত’ স্টেশনের তালিকাভুক্ত এই স্টেশনটির উন্নয়ন রেল মন্ত্রণালয়ের বৃহত্তর বিনিয়োগ পরিকল্পনারই অংশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *