বৈষ্ণোদেবীতে ৫৫০ কোটির জালিয়াতি! ২০ টন রুপোর ৯৫ শতাংশই নকল?

জম্মু-কাশ্মীরের মাতা বৈষ্ণোদেবী মন্দিরে দান করা প্রায় ২০ টন রুপোর সামগ্রীর মধ্যে ৯৫ শতাংশই নকল বলে প্রমাণিত হয়েছে। মন্দির কর্তৃপক্ষের পাঠানো এই সামগ্রীগুলো সরকারি টাঁকশালে গলানোর প্রক্রিয়া শুরু হলে বিষয়টি সামনে আসে। মন্দিরের দানবাক্স থেকে সংগৃহীত প্রায় ৫৫০ কোটি টাকা মূল্যের এই রুপোর ভাণ্ডারে মাত্র ৫ শতাংশ আসল রুপো পাওয়া গেছে এবং বাকি অংশ ক্যাডমিয়াম ও লোহার মতো সস্তা ধাতু দিয়ে তৈরি।

গত মে মাসে বৈষ্ণোদেবী মন্দির কর্তৃপক্ষ দান হিসেবে পাওয়া বিপুল পরিমাণ রুপোর সামগ্রী সরকারি টাঁকশালে পাঠায়। এগুলো গলিয়ে সংরক্ষণের পরিকল্পনা ছিল কর্তৃপক্ষের। কিন্তু টাঁকশাল কর্মীদের পরীক্ষায় ধরা পড়ে যে, রুপোর প্রলেপ দেওয়া নকল ধাতু দিয়ে এসব সামগ্রী তৈরি করা হয়েছে। এই ঘটনার পর এখন মন্দির চত্বরে বড় ধরনের কোনো জালিয়াতি চক্র সক্রিয় আছে কি না, তা নিয়ে দেশজুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *