৪০ ঘণ্টা পর মিলল নিখোঁজ শুটার দময়ন্তীর খোঁজ!

নিখোঁজ হওয়ার প্রায় ৪০ ঘণ্টা পর হাওড়ার রামকৃষ্ণপুর গঙ্গার ঘাট থেকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে ১৫ বছর বয়সী প্রতিভাবান রাইফেল শুটার দময়ন্তী সেনকে। শনিবার সকালে তাকে উদ্ধার করা হয়। অলিম্পিয়ান ও দময়ন্তীর প্রশিক্ষক জয়দীপ কর্মকার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে কিশোরীর সুস্থভাবে ফিরে আসার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে কেনাকাটার কথা বলে মোবাইল ফোন বাড়িতে রেখেই দময়ন্তী বেরিয়ে যান। সিসিটিভি ফুটেজে তাকে হাওড়া স্টেশনে দেখা যাওয়ার পর চন্দননগর ও হাওড়া পুলিশ যৌথভাবে একটি সিট (SIT) গঠন করে তল্লাশি শুরু করে। তদন্তে জানা যায়, শ্রীরামপুরসহ নানা জায়গায় ঘুরে শেষে ফের হাওড়াতেই ফিরে আসেন তিনি। তবে কেন তিনি কাউকে কিছু না জানিয়ে এভাবে চলে গিয়েছিলেন, তা এখনও স্পষ্ট নয়। পরিবার ও পুলিশের পক্ষ থেকে এই নিখোঁজ হওয়ার নেপথ্যের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *