অন্নপূর্ণা ভাণ্ডারে বিরাট সুখবর, ৩ লক্ষ অ্যাকাউন্টে ঢুকছে ৩ হাজার টাকা!
July 18, 2026
রাজ্যের ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের আটকে থাকা প্রায় ৩ লক্ষ আবেদন অনুমোদন করেছে জেলা প্রশাসন। জরুরি ভিত্তিতে তদন্তের মাধ্যমে এই আবেদনগুলির জট কাটানোর পর যোগ্য উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি তিন হাজার টাকা করে পাঠানো শুরু হয়েছে। দীর্ঘ অপেক্ষার পর এই অর্থ হাতে পেয়ে উপভোক্তাদের মধ্যে স্বস্তি ফিরেছে।
এর আগে বিভিন্ন আবেদন ‘আন্ডার এনকোয়ারি’ তালিকায় আটকে থাকা এবং আচমকা আবেদন বাতিলের ঘটনায় হলদিয়া, নন্দীগ্রাম ও এগরার মতো এলাকায় ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছিল। স্থানীয় বিডিও অফিসগুলিতে আবেদনকারীরা বিক্ষোভ ও পথ অবরোধেও শামিল হন। উপভোক্তাদের এই আন্দোলনের পর জেলা প্রশাসন বিষয়টিতে তৎপর হয় এবং বাতিল বা আটকে থাকা আবেদনের পুনর্তদন্ত শুরু করে, যার প্রেক্ষিতেই বর্তমানে এই ছাড়পত্র দেওয়া হয়েছে।