মমতার আক্রমণের জবাব দিলেন সিইসি, বড় চমক!

লোকসভা নির্বাচনের আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লাগাতার আক্রমণের মুখে পড়েও এতদিন নীরব ছিলেন ভারতের মুখ্য নির্বাচন কমিশনার (CEC) জ্ঞানেশ কুমার। তবে নির্বাচন শেষ হতেই দীর্ঘ নীরবতা ভেঙে প্রথমবারের মতো এই প্রসঙ্গে মুখ খুললেন তিনি। সম্প্রতি ঘনিষ্ঠ মহলে এ বিষয়ে আলোচনা করতে গিয়ে জ্ঞানেশ কুমার বলেন, “ভেবেছিলাম উত্তর দেব। কিন্তু বাংলার জনগণই এর উত্তর দিয়ে দিয়েছে।”

তৃণমূল নেত্রীর করা আক্রমণের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় তো দিদি, ভাইকে যা বলার বলেছেন। আমি আর কী উত্তর দেব, বাংলার মানুষই সেই জবাব দিয়ে দিয়েছে।” ভোটের আগে তৃণমূল নেত্রী নির্বাচন কমিশনকে বিজেপির ‘তল্পিবাহক’ বলে একাধিকবার কটাক্ষ করেছিলেন। মুখ্য নির্বাচন কমিশনারের এই মন্তব্যে রাজ্যের বিরোধী দলগুলোর আসন বৃদ্ধির দিকেই ইঙ্গিত রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। প্রসঙ্গত, এ কথা বলার সময় জ্ঞানেশ কুমারকে হালকা মেজাজে দেখা গেছে বলেও জানা গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *