নন্দনে বিশ্বকাপ ফাইনালের উন্মাদনা, দর্শকদের সঙ্গে খেলা দেখবেন মুখ্যমন্ত্রী!
July 19, 2026
ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ সরাসরি উপভোগের সুযোগ করে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এই প্রথম রাজ্যের ঐতিহাসিক প্রেক্ষাগৃহ নন্দনের পর্দায় বিশ্বকাপের মেগা ফাইনাল ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে। নন্দনে আয়োজিত এই বিশেষ ফুটবল উৎসবের উদ্বোধনে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের ক্রীড়ামন্ত্রীসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গও উপস্থিত থাকবেন বলে নবান্ন সূত্রে জানা গেছে।
কলকাতার নন্দনের পাশাপাশি রাজ্যের প্রতিটি জেলায় ফুটবল উন্মাদনা ছড়িয়ে দিতে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকারি উদ্যোগে জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতেও জায়ান্ট স্ক্রিন বসানো হচ্ছে, যাতে সাধারণ মানুষ বড় পর্দায় একসঙ্গে প্রিয় দলের খেলা দেখার সুযোগ পান। রাজ্যের ফুটবলপ্রেমীদের জন্য এই অভিনব উদ্যোগে জেলাভিত্তিক সব প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে।