বিক্ষুব্ধদের হুঙ্কার, ১ ঘণ্টাতেই ইস্তফা দেবেন অভিষেক!

তৃণমূল কংগ্রেসের অন্দরে চলা বিদ্রোহ এবং আমতলায় নিজের পাঁচতলা দলীয় কার্যালয় ভাঙার ঘটনার প্রেক্ষাপটে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ বিস্ফোরক মন্তব্য করেছেন। বিদ্রোহী নেতাদের চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, তাঁরা যদি দলে ফিরে আসেন, তবে এক ঘণ্টার মধ্যে তিনি সব পদ থেকে ইস্তফা দেবেন। একইসঙ্গে তিনি অভিযোগ করেন, ইডি-সিবিআইয়ের হাত থেকে বাঁচতে এই নেতারা বিজেপির সঙ্গে গোপন আঁতাত করেই দল ছেড়েছেন এবং এখন তাঁকে ঢাল হিসেবে ব্যবহার করছেন।

শনিবার সকালে ডায়মন্ড হারবারের আমতলায় প্রসাশনিক অভিযানে বুলডোজার দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি ভেঙে ফেলা হয়। প্রশাসনের দাবি, বৈধ কাগজপত্রের অভাবে এই নির্মাণ অবৈধ ঘোষণা করা হয়েছে। তবে এই পদক্ষেপকে বেআইনি আখ্যা দিয়ে অভিষেক জানিয়েছেন, ১৫ জুলাই শুনানির দিন ধার্য থাকলেও কোনো নথি ছাড়াই তড়িঘড়ি এই ধ্বংসলীলা চালানো হয়েছে। তিনি এই ঘটনার বিরুদ্ধে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত আইনি লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছেন। কার্যালয় ভাঙার ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ, র‍্যাফ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *