সোনম ইস্যুতে তোলপাড় শান্তিনিকেতন, রণক্ষেত্র ক্যাম্পাসে বিশাল পুলিশ!

সমাজকর্মী সোনম ওয়াংচুকের সমর্থনে আয়োজিত পড়ুয়াদের অনশন কর্মসূচিকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল শান্তিনিকেতনের বিশ্বভারতী ক্যাম্পাস। এই কর্মসূচিকে সমর্থন জানিয়ে বাম ছাত্র সংগঠন এসএফআই (SFI) সেখানে অনশনের ডাক দিলে এবিভিপি (ABVP) সমর্থকদের সঙ্গে তাদের তীব্র বিবাদ ও বচসা শুরু হয়। পরিস্থিতি চরমে পৌঁছালে দুই ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষ ও হাতাহাতির উপক্রম হয় এবং ক্যাম্পাসে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে এলেও দুই সংগঠনের সদস্যরা এখনও ক্যাম্পাসে জমায়েত করে রয়েছেন। যেকোনো মুহূর্তে ফের উত্তেজনা ছড়ানোর আশঙ্কায় এলাকায় পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *