রাম মন্দিরে বড় সিদ্ধান্ত, ছাঁটাই করা হলো দানবাক্স গণনার সব কর্মীকে!

অযোধ্যার রাম মন্দিরে নৈবেদ্য ও অনুদান চুরির ঘটনার পর নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে বড়সড় প্রশাসনিক রদবদল করল কর্তৃপক্ষ। মন্দিরের দানবাক্সে জমা হওয়া টাকা ও প্রসাদ গণনার দায়িত্বে থাকা সমস্ত কর্মীকে একযোগে বরখাস্ত করা হয়েছে। এর আগে ২৩ জন কর্মী ইস্তফা দিয়েছিলেন, পরবর্তীতে কর্মরত বাকি ১৩ জন কর্মীকেও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বরখাস্ত হওয়া কর্মীদের পরিচয়পত্র ও ইউনিফর্ম জমা নেওয়া হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁদের কাজে যোগ না দেওয়ার কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

আগে শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের সুপারিশে একটি বেসরকারি সংস্থার মাধ্যমে এই প্রক্রিয়া চললেও, চুরির ঘটনার পর এখন থেকে শুধুমাত্র স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-এর নিজস্ব স্থায়ী কর্মীরাই টাকা গণনার দায়িত্বে থাকবেন। এদিকে, কাজ হারানো কর্মীরা চুরির ঘটনার সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন। এছাড়াও তাঁরা অভিযোগ তুলেছেন যে, ট্রাস্ট তাঁদের বেতনের জন্য মাথাপিছু ২৬,০০০ টাকা বরাদ্দ করলেও, বেসরকারি সংস্থা তাঁদের মাত্র ১৫,০০০ টাকা প্রদান করত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *