নিজের বাড়ির কাজের লোকও ভোট দেয়নি, মমতাকে সরাসরি চ্যালেঞ্জ শুভেন্দুর!

বিধানসভার অন্দরে স্বরাষ্ট্র দফতরের বাজেট বিতর্কে অংশ নিয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি নারী নিরাপত্তা, বিগত জমানার দুর্নীতি এবং আরজি কর কাণ্ড নিয়ে সরব হন। শুভেন্দু অধিকারী দাবি করেন, তাঁর কাছে প্রমাণ রয়েছে যে প্রাক্তন মুখ্যমন্ত্রী দীর্ঘ এক বছর আরজি কর হাসপাতালের ফাইল চেপে রেখেছিলেন।

বক্তব্যের সময় শুভেন্দু অধিকারী বাম আমলের সঙ্গে বর্তমান তৃণমূল সরকারের দুর্নীতির তুলনা টেনে বলেন, সিপিএম রাজনৈতিক দুর্নীতি করলেও বর্তমান জমানায় প্রাতিষ্ঠানিক দুর্নীতি চলছে। এ ছাড়া একুশে জুলাইয়ের সভার মন্তব্যের প্রেক্ষিতে তিনি দাবি করেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী নিজের বুথেই পরাজিত হয়েছেন এবং সাধারণ মানুষ তাঁকে প্রত্যাখ্যান করেছেন। পাশাপাশি, আগামী দিনে রাজ্যে ‘ভাইপো-পন্থী তৃণমূলের’ অস্তিত্ব মুছে ফেলারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *