ছাত্রদের ওপর পুলিশি অত্যাচারের প্রতিবাদে আজ মহারাষ্ট্র বনধ!
July 23, 2026
দিল্লির পর এবার মহারাষ্ট্রেও আছড়ে পড়ল ককরোচ জনতা পার্টির (CJP) আন্দোলনের প্রভাব। ছাত্র ও সিজেপি সমর্থকদের ওপর সাম্প্রতিক পুলিশি লাঠিচার্জের ঘটনার প্রতিবাদে আজ মুম্বইসহ পুরো রাজ্যজুড়ে বনধের ডাক দিয়েছেন বঞ্চিত বহুজন আঘাড়ির (VBA) প্রধান প্রকাশ আম্বেদকর।
পুলিশি দমনপীড়নের বিরুদ্ধে সরব হয়ে আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছেন উদ্ধব ঠাকরে ও শরদ পওয়ারের মতো বিরোধী শিবিরের নেতারা। ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে মহারাষ্ট্রের বিরোধী রাজনৈতিক দলগুলোর এই ঐক্য জাতীয় রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।