অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবার বাড়িতে পুরসভার কড়া নোটিস! জমা দিতে হলো বাড়ির সব নথি

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বাড়ি নির্মাণ সংক্রান্ত নথিপত্র এবং অনুমোদনের বৈধতা যাচাইয়ের জন্য আনুষ্ঠানিকভাবে নোটিস পাঠিয়েছে কলকাতা পৌরসংস্থা। কালীঘাট রোড, হরিশ মুখার্জি রোড ও হরিশ চ্যাটার্জি স্ট্রিট সংলগ্ন এলাকার ওই সম্পত্তির নির্মাণ এবং তার আইনি বৈধতা নিয়ে নানা প্রশ্ন ওঠায় পুরসভার বিল্ডিং ডিপার্টমেন্ট এই পদক্ষেপ গ্রহণ করেছে। নির্দেশ অনুযায়ী, সংশ্লিষ্ট সম্পত্তির সমস্ত নথিপত্র বরো-৯ অফিসে জমা দিতে বলা হয়েছিল।

অমিত বন্দ্যোপাধ্যায় নিজে সশরীরে উপস্থিত হতে না পারলেও তাঁর আইনি প্রতিনিধি বরো অফিসে গিয়ে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র পুর কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছেন। বর্তমানে কলকাতা পুরসভার বিল্ডিং ও রাজস্ব আধিকারিকরা জমা দেওয়া কাগজপত্রের বৈধতা অত্যন্ত সতর্কতার সঙ্গে খতিয়ে দেখছেন। নথি যাচাই সম্পন্ন হওয়ার পর পুরসভা পরবর্তী কী পদক্ষেপ গ্রহণ করবে, তা নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *