অন্নপূর্ণা যোজনায় মাসে ৩০০০ টাকা পাবেন কীভাবে, জানুন শেষ তারিখ!

অন্নপূর্ণা যোজনায় আবেদনের জন্য সরকার নির্ধারিত সময়সীমা আগামী ৩০ অগাস্ট পর্যন্ত। জুন মাস থেকে শুরু হওয়া তিন মাসের এই আবেদনের সুযোগ শেষ হওয়ার পথে, তাই আগ্রহী মহিলাদের দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দেওয়া হচ্ছে। সঠিক সময়ে আবেদন ও নথি যাচাইয়ের সম্পন্ন সাপেক্ষে যোগ্য প্রাপকদের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে ৩০০০ টাকা প্রদান করা হবে।

ইতিমধ্যে যে সমস্ত মহিলার আবেদনের নথি যাচাই বা ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, তাঁরা অগাস্ট মাসে আর্থিক সহায়তা পাবেন। বর্তমানে যেসব আবেদনের স্ট্যাটাস ‘আন্ডার ইনকোয়ারি’ দেখাচ্ছে, সেগুলোর যাচাইকরণ কাজ দ্রুত গতিতে চলছে। সরকারি কর্মীরা প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করছেন। তবে ভুল তথ্য প্রদান বা তথ্য গোপন করলে এই সুবিধা থেকে বঞ্চিত হতে হবে। এছাড়া প্রযুক্তিগত ত্রুটির কারণে পোর্টাল আপডেট না হওয়ার বিষয়ে আতঙ্কিত না হওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *