রাজ্যের ৮ লক্ষ কোটি টাকার ঋণ! সিএজি রিপোর্ট নিয়ে বিস্ফোরক ঘোষণা অর্থমন্ত্রীর

রাজ্যের ৮ লক্ষ কোটি টাকার ঋণের কারণ অনুসন্ধানে বিধানসভায় বিশেষ অধিবেশন ডাকার ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। শনিবার বিধানসভায় তিনি জানান যে, ২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত সময়ের মোট ২৮টি সিএজি (CAG) রিপোর্ট এই অধিবেশনে পেশ করা হবে। সরকারের দাবি, এই রিপোর্টগুলোতে বিগত সরকারের আমলে সরকারি অর্থ খরচের ক্ষেত্রে বিপুল অসঙ্গতি ও অনিয়মের তথ্য উঠে এসেছে, যা রাজ্যের বর্তমান আর্থিক ঘাটতির সঙ্গে সরাসরি সম্পর্কিত।

অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত অভিযোগ করেছেন, নিয়ম অনুযায়ী সিএজি রিপোর্ট বিধানসভায় পেশ করা সাংবিধানিক দায়িত্ব হওয়া সত্ত্বেও বিগত কয়েক বছর ধরে তা করা হয়নি। আসন্ন বিশেষ অধিবেশনে পেশ করা হতে যাওয়া এই ২৮টি রিপোর্টের মধ্যে ফিনান্স অডিট ছাড়াও পঞ্চায়েতরাজ, স্বাস্থ্য ও ভূমি দফতরের হিসাব সংক্রান্ত গুরুত্বপূর্ণ অডিট রিপোর্টগুলো অন্তর্ভুক্ত রয়েছে। উল্লেখ্য, আমপান দুর্নীতি সংক্রান্ত সিএজি রিপোর্ট পেশ করার বিষয়ে এর আগেই আলোকপাত করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *