পাচারের হাত থেকে অলৌকিক রক্ষা! স্কুলছাত্রীর লোমহর্ষক অভিজ্ঞতায় তোলপাড়

স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে পাচারকারীদের খপ্পরে পড়ল বেলডাঙার তিন ছাত্রী। শুক্রবার ঘুরতে গিয়ে এক অচেনা যুবকের প্রলোভনে পড়ে তারা ট্রেনে করে শিয়ালদহ স্টেশনে পৌঁছায়। সেখানে পাচারকারীরা তাদের বেঙ্গালুরু পাঠানোর পরিকল্পনা করলে এক কিশোরী কৌশলে পালিয়ে বাঁচতে সক্ষম হয়। তবে ঘটনার পর থেকে এখনও নিখোঁজ রয়েছে বাকি দুই ছাত্রী ও অভিযুক্ত ওই যুবক।

ঘটনার বিবরণে জানা যায়, স্কুলে না গিয়ে তিন ছাত্রী লালবাগের মতিঝিল পার্কে ঘুরতে গিয়ে ওই যুবকের সঙ্গে পরিচিত হয়। শিয়ালদহ স্টেশনে নেমে ওই কিশোরী পরিস্থিতি বুঝতে পেরে প্ল্যাটফর্মে উপস্থিত তার্জিনা বিবি নামের এক মহিলার কাছে সাহায্য চায়। ওই মহিলা তাকে উদ্ধার করে ভগবানগোলা থানায় হস্তান্তর করেন। বর্তমানে উদ্ধার হওয়া ছাত্রীকে বাড়িতে পাঠানো হয়েছে এবং বেলডাঙা ও ভগবানগোলা থানার পুলিশ বাকিদের সন্ধানে জোরকদমে তল্লাশি চালাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *