প্রকাশ্য রাস্তায় কাপলদের ধুন্ধুমার লড়াই, ভিডিও ভাইরাল হতেই তোলপাড়!
উত্তরপ্রদেশের মিরাটের ব্যস্ততম এলাকা ভিক্টোরিয়া পার্কের কাছে ক্রিকেট গ্রাউন্ড রোডে প্রকাশ্য দিবালোকে স্বামী-স্ত্রীর হাতাহাতির এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। দীর্ঘদিনের দাম্পত্য কলহের জেরে ওই স্বামী-স্ত্রী রাস্তায় তীব্র বাকযুদ্ধে জড়িয়ে পড়েন, যা পরে হাতাহাতিতে রূপ নেয়। ঝগড়ার এক পর্যায়ে স্ত্রী তাঁর স্বামীর জামা টেনে ছিঁড়ে ফেলেন এবং পালটা হিসেবে ওই ব্যক্তিও নিজের ছেঁড়া শার্ট ছুঁড়ে দিয়ে অনাবৃত অবস্থায় রাস্তা দিয়ে হেঁটে চলে যান। এই ঘটনায় এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয় এবং পথচলতি মানুষ ভিড় জমিয়ে এই নাটকীয় দৃশ্যের সাক্ষী হন।
ঘটনাটি সিভিল লাইনস থানা এলাকার অন্তর্গত। খবর পেয়ে স্থানীয় এক কাউন্সিলর জরুরি নম্বর ১১২-এ কল করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উভয়কে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। পুলিশি তদন্তে জানা গেছে, সোনম ও সঞ্চিত ভারতী দম্পতির মধ্যে দীর্ঘ দিন ধরেই পারিবারিক বিবাদ চলছে, যা আগেও থানা ও আদালত পর্যন্ত গড়িয়েছে। বর্তমানে পুলিশ দুই পক্ষের সঙ্গেই আলোচনা চালাচ্ছে এবং আনুষ্ঠানিক লিখিত অভিযোগ পাওয়ার পর পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।