দেশের প্রবেশিকা পরীক্ষায় বড় চমক, টাস্ক ফোর্সে কারা থাকছেন?

নিট (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে দেশব্যাপী প্রতিবাদের প্রেক্ষিতে দেশের প্রবেশিকা পরীক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে উদ্যোগী হয়েছে কেন্দ্র। এই লক্ষ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছয় সদস্যের একটি উচ্চপর্যায়ের বিশেষ টাস্ক ফোর্স গঠন করেছেন। ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানিকে এই টাস্ক ফোর্সের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে।

কমিটির অন্য পাঁচ সদস্য হলেন আইআইটি মাদ্রাজ-এর ডিরেক্টর অধ্যাপক ভি. কামাকোটি, ইসরোর প্রাক্তন চেয়ারম্যান ডঃ এস. সোমনাথ, ইন্টেলিজেন্স ব্যুরোর প্রাক্তন ডিরেক্টর তপন ডেকা, প্রাক্তন সিবিএসই চেয়ারপার্সন অনিতা কারওয়াল এবং ৩৫ বছরের প্রশাসনিক অভিজ্ঞতাসম্পন্ন আইএএস অফিসার অমৃত লাল মীনা। নিজ নিজ ক্ষেত্রে অত্যন্ত সফল ও অভিজ্ঞ এই ছয় সদস্যের সমন্বয়ে গঠিত টাস্ক ফোর্সটি ভারতের পরীক্ষা ব্যবস্থার আধুনিকীকরণে কাজ করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *