পেরেকের বিছানায় দণ্ডি কেটে ২০ কিমি পথ, অন্ডালের যুবকের অবিশ্বাস্য কাণ্ড!
July 28, 2026
শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার উপলক্ষে রাজ্যজুড়ে মহাদেবের বিশেষ পূজা ও ব্রত পালিত হচ্ছে। এই বিশেষ দিনে দুর্গাপুরের অন্ডালের বাসিন্দা বিজয় বাউরি নামের এক যুবক শিবের আশীর্বাদ লাভের আশায় এক কঠোর ব্রত পালন করলেন। তিনি প্রায় ২০ কিলোমিটার রাস্তা দণ্ডি কেটে শিবমন্দিরে পৌঁছান, যেখানে দণ্ডি কাটার সময় তিনি একটি পেরেকের বিছানা ব্যবহার করেছেন।
নিজের মনস্কামনা পূরণের লক্ষ্যে এই অত্যন্ত কষ্টকর ও ঝুঁকিপূর্ণ পথ বেছে নিয়েছেন বলে জানান ওই যুবক। তাঁর এই রোমহর্ষক কাণ্ড দেখতে রাস্তার দু’পাশে স্থানীয় বাসিন্দাদের ভিড় উপচে পড়ে। সনাতন ধর্মে শ্রাবণ মাসের প্রতি সোমবারের বিশেষ মাহাত্ম্য রয়েছে এবং এই নিয়ম মেনে চলার জন্য ভক্তরা কঠোর আচার-অনুষ্ঠানও পালন করে থাকেন।